স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেপ্তার

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার সারাদেশের মতো সকাল ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে কেন্দ্রীয় বিএনপি। এ মানববন্ধন শেষে শফিউল বারী বাবু জাতীয় প্রেস ক্লাবের পেছনের গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলেন। সেসময় সাদা পোশাকের পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, ‘তাকে গ্রেপ্তার করে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।’তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেননি পুলিশ কর্মকর্তারা।আজ মঙ্গলবার সকাল ১১টায় শুরু হওয়া এ মানববন্ধন চলে দুপুর ১২টা পর্যন্ত। মানববন্ধনে দলের সিনিয়র নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান প্রমুখ।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের