সম্পদ কমেছে ট্রাম্পের: ফোর্বস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। গেলো বছর প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদ ছিল সাড়ে তিনশ’ কোটি মার্কিন ডলার। তবে চলতি বছর তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে তিনশ’ ১০ কোটি মার্কিন ডলারে। খবর সিএনএনের।বিশ্বখ্যাত দ্য ফোর্বস ম্যাগাজিন ২০১৮ সালের সেরা ধনকুবেরের যে তালিকা প্রকাশ করেছে সেখানেই এমন তথ্য উঠে এসেছে। ওই তালিকায় ট্রাম্পের বর্তমান অবস্থান ৭৬৬। যা গেলো বারের চেয়ে ২২২ ধাপ অবনমনের ঘটনা। ওই বছর ট্রাম্পের অবস্থান ছিল ৫৪৪।

ফোর্বস বলছে, ট্রাম্পের আবাসন খাতের মূল্য কমে যাওয়া ও অন্যান্য ব্যবসায় মন্দাই তার সম্পত্তি কমে যাওয়ার কারণ।এদিকে বিল গেটসকে হটিয়ে ২০১৮ সালের শীর্ষ ধনীর জায়গাটি দখল করে নিয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস। তার সম্পত্তির মূল্য ১১২ বিলিয়ন মার্কিন ডলার। এরপরই রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং সিইও বিল গেটস।

তার সম্পত্তির মূল্য ৯০ বিলিয়ন ডলার।এই তালিকায় এরপর একে একে বার্কশায়ার হ্যাথওয়ের সিইও ও মালিক ওয়ারেন বাফেট (৮৪ বিলিয়ন ডলার), এলভিএমএইচের চেয়ারম্যান ও সিইও বার্নার্ড আর্নল্ড (৭২.২ বিলিয়ন ডলার) এবং ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ (৭১ বিলিয়ন ডলার) রয়েছেন।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের