কালো ব্যাজ পরে মাঠে নামবে টাইগাররা

নিদাহাস ট্রফিতে বুধবার ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ। সোমবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে ম্যাচে কাল ব্যাজ ধারণ করবে টাইগাররা।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ তথ্য জানিয়েছে।

সোমবার ত্রিভুবন বিমান বন্দরে অবতরণ কালে দুর্ঘটনার শিকার হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। এ ঘটনায় চার ক্রুসহ ৭১ জন আরোহীর অধিকাংশই নিহত হয়েছেন। যার বেশিরভাই বাংলাদেশি।

এর আগে বিমান দুর্ঘটনার পর মুশফিকুর রহিম তার ফেসবুকে লিখেছেন, দয়া করে সবাই তাদের জন্য দোয়া করবেন।

বাংলাদেশের বাঁহাতি ওপেনার তার টুইটারে এক শোকবার্তায় লিখেছেন, বিমানের সব যাত্রী ও তাদের স্বজনদের অবস্থা অনুভব করতে পারছি। আল্লাহ নিহত ব্যক্তিদের গ্রহণ করুন। বেঁচে যাওয়া ব্যক্তিরা যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করি।

এদিকে সাকিব আল হাসান তার ফেসবুক পেজে লিখেছেন, খবরটি জানতে পেরে ভীষণ মর্মাহত! ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার উদ্দেশে জানাই আমার আর শিশিরের গভীর সমবেদনা। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করি। মহান সৃষ্টিকর্তা যেন এই বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের পরিবারের সদস্যদের সাহস জোগান, সেই প্রার্থনা করছি।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের