শনাক্তের ৩ দিন পর মরদেহ হস্তান্তর : বিমানমন্ত্রী

নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ শনাক্তের তিন দিন পর হস্তান্তর করা হবে। বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।বুধবার বিকালে নেপালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, তদন্ত শেষ করতে সময় লাগবে এক সপ্তাহ। এ সময়ের মধ্যে প্রতিবেদন চেয়েছে বাংলাদেশ।তিনি বলেন, এখনো ময়নাতদন্ত চলছে। আমি নিজে ময়নাতদন্তের রুমে গেয়েছি। তিন দিন পরে তারা মরদেহ দেয়ার প্রক্রিয়া শুরু করবে। যে ময়নাতদন্তের কাজ আগে শেষ হবে, তা আগে হস্তান্তর করা হবে। যার চেহারা বুঝা যাবে তা আগে হস্তান্তর করা হবে।

যারা নিহত হয়েছেন তাদের ছবিসহ কাগজ সাবমিট করার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রদূতের মাধ্যমে মরদেহ নেয়া হবে।তিনি আরও বলেন, আইনি জটিলতা আগে যা ছিল তা নিয়ে আজ (বুধবার) আলোচনা হয়েছে। এখন আইনি জটিলতা সহজ হয়েছে।১২ই মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ৫১ জন। ইউএস বাংলার বম্বারডিয়ার ড্যাশ কিউ ৪০০ বিমানটিতে মোট ৭১জন আরোহী ছিলেন। ওই ঘটনায় ৫১ জন নিহত হন।

আহত হন আরও ২০ জন।পরে হতাহতের উদ্ধার করে স্থানীয় কেএমসি হাসপাতাল, নরভিক হাসপাতাল ও ওম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বিমান দুর্ঘটনায় হতাহতদের খোঁজ ও ঘটনাস্থল পরিদর্শনে সোমবার নেপাল গেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। তিনি নেপাল সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে দ্রুততম সময়ের মধ্যে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহতদের অবস্থা নিয়ে আলোচনা করেন।এছাড়া ঘটনার পর নিহতদের স্বজন ও এভিয়েশনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা নেপালে রয়েছেন।

এদিকে কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে শোক পালন করা হবে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া শুক্রবার সারা দেশে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার ঘোষণা দেয়া হয়।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের