রাজশাহীতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

শুরু হয়েছে রাজশাহী ফিল্ম সোসাইটি আয়োজিত চারদিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর পাঠানপাড়ায় পদ্মা নদীর তীরে লালনশাহ্ মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন ভাষাসৈনিক আবুল হোসেন।উৎসবে এবার ভারত-বাংলাদেশের চারটি সংগঠনকে স্যার যদুনাথ সরকার সম্মাননা পদকের জন্য মনোনীত করা হয়।

এগুলো হলো- ভারতের শিলিগুড়ি সিনে সোসাইটিবাংলাদেশের রেইবো ফিল্ম সোসাইটিচিপাচস ও চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র।এর মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে শিলিগুড়ি সিনে সোসাইটির সাধারণ সম্পাদক প্রদীপ নাগ ও রেইবো ফিল্ম সোসাইটির অর্থ সম্পাদক মিজানুর রহমানের হাতে সম্মাননা পদক তুলে দেয়া হয়। আগামী সোমবার উৎসবের সমাপনী অনুষ্ঠানে অপর দুই সংগঠনের সদস্যদের হাতে তুলে দেয়া হবে এই সম্মাননা পদক।

উদ্বোধনী অনুষ্ঠানে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ সভাপতিত্ব করেন। এতে সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদরাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটনসাধারণ সম্পাদক জাবীদ অপুউৎসব পরিচালক সুলতানুল ইসলাম টিপুসমন্বয়কারী শাহরিয়ার চয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে মোট ৪০টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের