মেসি জেতালেন বার্সাকে

অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনাকে দারুণ জয় এনে দিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডে আর পাকো আলকাসেরের গোলে অতিথিদের ২-০ ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিকরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো মজবুত করল বার্সেলোনা।

ন্যু ক্যাম্পে এদিন বার্সার গোলের শুরুটাও এসেছিল মেসির পা ঘুরেই। এই ফরোয়ার্ডের বাড়িয়ে দেওয়া বল ডি-বক্সে ঠেলে দেন জর্দি আলবা। আর সেখান থেকেই ম্যাচের অষ্টম মিনিটে দলকে এগিয়ে দেন পাকো।

তবে ম্যাচে বিলবাওয়ের গোলরক্ষককে পরাজিত করতে পারলে ব্রাজিলিয়ান ফিলিপ কুতিনহোর দুঃখ বাড়িয়েছে গোলপোস্টটা। ১৪তম মিনিটে এই মিডফিল্ডারের বলটা বাধা পায় পোস্টে লেগেই।

প্রতিপক্ষকে দারুণ চাপে রেখে বার্সা দ্বিতীয় গোলের দেখা পায় প্রথমার্ধেই। উসমানে দেম্বেলের পাস থেকে নিচু শটে ডি-বক্সের বাইরে থেকে গোল করেন অধিনায়ক মেসি। সব মিলিয়ে এই লা-লিগায় মেসির গোলসংখ্যা দাঁড়াল ২৫-এ।

কুতিনহো ৩৫তম মিনিটে আবার গোল বঞ্চিত হন। এবারও বলটা লাগে ক্রসবারেই। পাউলিনহোর শটও আটকেছে ওই গোলপোস্টেই। ম্যাচের বাকি সময়টায় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা।

লা লিগার এবারের আসরে নিজেদের ২৩তম জয়ের দেখা পেল বার্সেলোনা। ৭৫ পয়েন্ট নিয়ে লিগের সেরা কাতালান ক্লাবটিই।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের