চালকুমড়ার মোরব্বা

উপকরণ :

(১) পাকা চালকুমড়া- ১টি (দেড় কেজি ওজনের)

(২) চুন- ২ চা চামচ

(৩) চিনি- ৩ কাপ

(৪) এলাচ- ২টি

(৫) কেওড়া জল- ১ চা চামচ

প্রণালি : চালকুমড়া চাকার মতো বড় টুকরা করে কেটে নিন। এবার প্রতিটি টুকরা থেকে কেটে ৩ থেকে ৪ পিস করে বের করুন। চালকুমড়ার নরম অংশ ও খোসা কেটে বাদ দিয়ে কেবল মাঝের অংশটুকু রাখুন। এবার কাঁটাচামচ দিয়ে ছিদ্র করুন চালকুমড়ার টুকরোগুলো। উপর-নিচ ভালো করে ছিদ্র করতে হবে যেন ভেতরে চিনির সিরা যেতে পারে। ছুরি দিয়ে যেদিকে খোসা ছিল সেদিকটা আলতো করে আঁচড়ে নিন বারকয়েক। এবার একটা বাটিতে পানি নিয়ে চুন গুলিয়ে নিন। চুনমিশ্রিত পানিতে চালকুমড়ার টুকরা ডুবিয়ে রাখুন। এটি কুমড়ার টুকরোগুলোকে সাদা ও শক্ত রাখতে সাহায্য করবে। কমপক্ষে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।

চুনের পানিতে ছেঁকে চালকুমড়ার টুকরোগুলোকে পানি বদলে কয়েকবার ধুয়ে নিন। প্যানে পানি গরম করুন। ফুটে ওঠার আগ মুহূর্তে চালকুমড়ার টুকরা দিয়ে দিন। ৬ থেকে ৭ মিনিট উচ্চ তাপে প্যান রাখুন চুলায়। চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ছেঁকে নিন। চুলায় প্যান দিয়ে চিনি, কেওরা জল, এলাচ ও ৩ থেকে ৪ টেবিল চামচ পানি দিন। চুলার আঁচ কম রেখে ঘন ঘন নেড়ে চিনি গলিয়ে নিন। চিনির উপরে বুদবুদ উঠলে সেদ্ধ করে রাখা চালকুমড়া দিয়ে নাড়ুন। কুমড়া থেকে পানি বের হয়ে সিরা পাতলা হয়ে গেলে আরও কিছুক্ষণ জ্বাল দিন। ২০ মিনিট পর সিরা শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে ছড়ানো প্লেটে এমনভাবে রাখুন যেন একটির সঙ্গে আরেকটি লেগে না যায়। ১০ ঘণ্টা এভাবে রেখে দিন। কেটে বা আস্ত টুকরা সংরক্ষণ করুন মুখবন্ধ বয়ামে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের