ভারত সফরের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের ভারত সফর পারস্পরিক সম্পর্ক উন্নয়নের। এরসঙ্গে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

শনিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ভারত সফর প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, আগামীকালের এই ভারত সফরে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের। এরসঙ্গে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তবে জঙ্গীবাদ ও আঞ্চলিক সমস্যা নিয়ে তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে।

রোববার এই সফরে যাচ্ছে আওয়ামী লীগের ১৯ সদস্যের এই প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি মঙ্গলবার দেশে ফিরে আসার কথা।

সফরসূচির মধ্যে রয়েছে, ২২ তারিখে ভারতের জনক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে ফুল দিয়ে সম্মান প্রদর্শন, ২৩ তারিখে ভারতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ, বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ ও বিজেপির সঙ্গে বৈঠক।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, মাহাবুবু আলম হানিফ, দলটির কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, দলটির সাংস্কৃতিক সম্পাদক মিনাল কান্তি দাস প্রমুখ।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা