বাজেটে চামড়া শিল্পের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট করার প্রস্তাব

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে চামড়া শিল্পের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন ট্যানারী মালিকরা। রোববার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় একথা বলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন-বিটিএ’র চেয়ারম্যান শাহীন আহমেদ।

এসময় সাভারের নতুন চামড়া শিল্প-নগরীকে ৭-১০ বছরের জন্য কর ছাড়ের আওতায় আনার দাবিও জানান তিনি। আলোচনায় কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশে নির্ধারিত কর্পোরেট ট্যাক্স ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার দাবি জানায় বাংলাদেশ এগ্রো প্রসেসরস্ অ্যাসোসিয়েশন-বাপা। এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, নির্বাচনী বছরের বাজেটে সকল খাতকেই গুরুত্ব দিবে সরকার।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন-বিটিএ-এর চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, আগামী বাজেটে চামড়া শিল্পের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব করছি।

এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বাজেটে চামড়া শিল্পের ওপর ভ্যাট কমানো হতে পারে, বাড়ানো হতে পারে। তবে একবারে ভ্যাট তুলে নেয়া হবে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের