জিদানের ভুল ধরিয়ে দিতে প্রস্তুত হামেস

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লীগের সেমি-ফাইনালের প্রথম লেগে পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও স্প্যানিশ পাওয়ার হাউজ রিয়াল মাদ্রিদ। আসন্ন ওই ম্যাচে নিজের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে রিয়াল কোচ জিনেদিন জিদানের ভুল ধরিয়ে দেয়ার জন্য মুখিয়ে আছেন বায়ার্নের তারকা ফুটবলার হামেস রদ্রিগুয়েজ।

গত জুলাইয়ে দুই বছরের লোন চুক্তিতে রিয়াল ছেড়ে মিউনিখে যোগ দিয়েছেন হামেস। এ্যালিয়াঞ্জ এ্যারিনায় আসন্ন ম্যাচকে সামনে রেখে হামেস স্প্যানিস পত্রিকা এএসকে বলেন, ‘দুটি ম্যাচই আমার কাছে স্পেশাল। রিয়ালের সঙ্গে আমি তিন বছরের চুক্তিতে ছিলাম। যে কারণে সেখানে আমার বেশ ক’জন ভালো বন্ধু তৈরি হয়েছে। সময়টা আমার জন্য অবশ্যই স্মরণীয়। এখন আমি শুধু আমার দল নিয়েই ভাবছি এবং লক্ষ্য, কিভাবে দলকে জেতানো যায়।’

২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে নিজ দেশ কলম্বিয়ার হয়ে অসাধারণ নৈপুণ্য দেখানো হামেস স্প্যানিশ রাজধানীতে আসার পর প্রথম মৌসুমে তারকা সুলভ দারুন দক্ষতা দেখিয়েছেন। তবে ২০১৬ সালের জানুয়ারিতে জিনেদিন জিদান রিয়ালের প্রধান কোচের দায়িত্বে আসার পর তাকে পিছিয়ে দেয়া হয়। ফরাসি ওই কোচ কোনভাবেই হামেসকে দলের প্রধান দায়িত্বে দেখতে চাননি। এমনকি শেষ পর্যন্ত হামেসকে দল থেকেই সরিয়ে দেন জিদান।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের