বিকাশের শেয়ার কিনছে আলিবাবা

114964 b1আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে চুক্তি হয়েছে চীনা বহুজাতিক কোম্পানি আলিবাবা গ্রুপের আরেক প্রতিষ্ঠান আলি পের। বিকাশের বিশ শতাংশ শেয়ার কিনছে তারা। গতকাল রাজধানীর একটি হোটেলে চুক্তিসই অনুষ্ঠান শেষে বিকাশের মূল প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বিকাশের শেয়ারের ৫১ শতাংশ ব্র্যাক ব্যাংকেরই থাকছে। বাকি ৪৯ শতাংশ শেয়ার মালিকদের মধ্যে মানি ইন মোশন (মিম), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন ও বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের ছেড়ে দেয়া শেয়ার থেকে পাবে আলি পে। প্রযুক্তি বিনিময় নিয়ে আলিবাবার অঙ্গ প্রতিষ্ঠান অ্যান্ট ফাইন্যান্সিয়ালের সঙ্গে বিকাশের ওই চুক্তি সই হয়

বিকাশের পক্ষে এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির এবং অ্যান্ট ফাইন্যান্সিয়ালের পক্ষে এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডগলাস ফেগান চুক্তিতে সই করেন।

এর আগে চুক্তিসই অনুষ্ঠানে অ্যান্ট ফাইন্যান্সিয়ালের নির্বাহী চেয়ারম্যান এরিক জিং বলেন, বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনেক দূর এগিয়েছে। আর বিশ্বের ৪০টি দেশের ৮০ কোটি গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে অ্যান্ট ফাইন্যান্সিয়াল। প্রযুক্তির নতুন নতুন ফিচারগুলো এখানেও প্রসারিত করতে চাই। বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বলেন, আমাদের অর্থ লেনদেনের পয়েন্ট এখন হাঁটার দূরত্বে চলে এসেছে। সেটাকে আরো সহজতর করতে আমরা এই চুক্তি করেছি।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের