প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টা

115768 Untitled 2কুড়িগ্রামের উলিপুরে দ্বিতীয় শ্রেণীর এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আব্দুস সামাদ (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বুধবার পৌরসভার নিজাই খামার গ্রামে। মামলা সূত্রে জানা যায়, পৌরসভার নিজাই খামার গ্রামের রেজাউল করিমের নিজাই খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণী পড়–য়া প্রতিবন্ধী মেয়েকে প্রতিবেশী বছির উদ্দিনের পুত্র আব্দুস সামাদ আম খাওয়ার প্রলোভন দেখিয়ে একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আব্দুস সামাদ পালিয়ে তার বাড়িতে আশ্রয় নেয়।

ক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার ও তাকে আটক করে। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় শিশুটির দাদী বাদী হয়ে থানায় মামলা করেন।

উলিপুর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আব্দুস সামাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের