মিয়ানমার সফরে আসবেন জাতিসংঘের বিশেষ দূত

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁর মিয়ানমার বিষয়ক নতুন নিয়োগ দেয়া বিশেষ দূত (এসআরএসজি) ক্রিস্টিন শ্রানার জুনে মিয়ানমার সফর করতে পারেন। জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনকে তিনি এমনটাই জানিয়েছেন বলে খবর দিয়েছে অনলাইন দ্য ডেইলি স্টার। এতে বলা হয়, সোমবার সৌজন্য এক ফোনে ক্রিস্টিন ওই তথ্য দেন। তিনি বলেন, মিয়ানমার সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এতে আরো বলা হয়, এ বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে সোমবারই একই বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, উপযুক্ত সময়ে বাংলাদেশ সফরের জন্য ক্রিন্টিন শ্রানারকে আমন্ত্রণ জানিয়েছেন মাসুদ বিন মোমেন।এ সময় শ্রানার বলেছেন, তিনি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের দুঃখ বেদনা সম্পর্কে জানতে চান। উল্লেখ্য, ২৬ শে এপ্রিল ক্রিস্টিনকে মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নিয়েগের ঘোষণা দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি