পাইকারি বাজারে ছোলার দরপতন খুচরা বাজারে প্রভাব নেই

96d71583b86d077868aee9bb90b52dfe 5b084ce270f4bরমজানের এক সপ্তাহের মাথায় দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ছোলার দরপতন শুরু হয়েছে। ১০ দিনের ব্যবধানে কেজিপ্রতি ছোলার দাম কমেছে মানভেদে তিন থেকে ছয় টাকা।

পাইকারি বাজারে দাম কমলেও ভোক্তারা এর সুফল পাচ্ছে না। এর প্রধান কারণ হলো ছোলার খুচরা ক্রেতা ও বিক্রেতা—এ দুই পক্ষই রোজার শুরুতে চাহিদানুযায়ী ছোলা সংগ্রহ করে নিয়েছে। এ কারণে গতকাল খাতুনগঞ্জে পাইকারি বাজারে দাম কমার পরও ছোলার বেচাকেনা কমে গেছে।

আর খুচরা বাজারেও সেভাবে দাম কমেনি। গতকাল বৃহস্পতিবারও খুচরা বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৮ টাকায়। কোথাও প্রতি কেজি ৭০ টাকায়ও বিক্রি হয়েছে।

খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ী জে এস ট্রেডার্সের কর্ণধার রতন ঘোষ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, রোজার শুরুর তিন দিন আগে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা দুই ধরনের ছোলা কেজি ৫৩ ও ৬৪ টাকায় বিক্রি হয়েছিল। দাম কমার পর এই ছোলা এখন বিক্রি হচ্ছে ৫০ ও ৫৭ টাকা। এর চেয়ে বেশি দামি ছোলা বাজারে নেই।

পাইকারি বাজারে ছোলার দরপতনের কারণ দুটি। প্রথমত, আন্তর্জাতিক বাজারে ছোলার ক্রমাগত দরপতন। আরেকটি হলো রোজার মাসে ৭০-৮০ হাজার টন ছোলার চাহিদার বিপরীতে চলতি বছর প্রথম চার মাসে আমদানি হয়েছে দেড় লাখ টন। এই দুই কারণে ছোলার দাম পড়ে গেছে।

প্রতিবছর রোজার সময় আন্তর্জাতিক বাজারে ছোলার দাম বাড়লেও এবারই প্রথম কমল এই পণ্যের দাম। আন্তর্জাতিক বাজারে ছোলার দাম কমে যাওয়ার পেছনে নেপথ্যে ভূমিকা রেখেছে ভারত। ছোলার শীর্ষ উৎপাদনকারী দেশ ভারত। ফলন ভালো হওয়ায় নিজেদের কৃষকদের সুরক্ষা দিতে বাইরে থেকে ছোলা আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে দেশটি। যেমন ভারতের ব্যবসায়ীরা ছোলা আমদানি করতে হলে ৬০ শতাংশ শুল্ক-কর দিতে হবে। গত ডিসেম্বর, ফেব্রুয়ারি ও মার্চে তিন দফায় এই শুল্ক-কর ধার্য করার পর ভারতের ব্যবসায়ীরা ছোলা আমদানি কার্যত বন্ধ করে দেন। এরপরই বিশ্ববাজারে চাহিদা কমে যায় ছোলার। কমে যায় দামও। এর সুফল পেল বাংলাদেশের মতো আমদানিকারক দেশগুলো।

গত মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে অস্ট্রেলিয়া থেকে যেসব ছোলা আমদানি হয়েছে, তা বন্দর পর্যন্ত আনার খরচ পড়েছে প্রতি টন ৬৩০ থেকে ৬৭০ ডলার। এই ছোলা এখন পাওয়া যাচ্ছে জাহাজ ভাড়াসহ প্রতি টন ৬০০-৬১০ ডলারে। এবার ছোলা এনে অনেক আমদানিকারক লোকসানে বিক্রি করতে বাধ্য হয়েছেন বলে খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা জানান।

চট্টগ্রাম বন্দরের আমদানি তথ্য অনুযায়ী, বাজারে বিক্রি হওয়া ছোলার প্রায় ৯৩ শতাংশই অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়েছে। ভারত ও মিয়ানমার থেকে আমদানি হয়েছে ৫ শতাংশ। বাকি ছোলা আমদানি হয় ইথিওপিয়াসহ ছয়টি দেশ থেকে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের