পৌনে ৫ লাখ কোটি টাকার বাজেট আজ

‘সমৃদ্ধ আগামী:অগ্রযাত্রার বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ (বৃহস্পতিবার) সংসদে ২০১৮-১৯ অর্থবছরের চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট এবং ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রীর ১২ তম বাজেট। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। দেশের ৪৭তম এ বাজেট জাতীয় সংসদে বাজেট প্রস্তাব তুলে ধরবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট পাস হবে ২৮ জুন।

আওয়ামী লীগের গত মেয়াদের (২০০৯-২০১৪) পাঁচটি বাজেটের সঙ্গে এবারের পাঁচটি মিলিয়ে বৃহস্পতিবার টানা দশম বাজেট দিতে যাচ্ছেন আবুল মাল আবদুল মুহিত। এর আগে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরের বাজেট পেশ করেন ৮৪ বছর বয়সী এ অর্থমন্ত্রী।এদিকে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আকার চলতি অর্থবছরের মূল বাজেটের ৬৪ হাজার ৩০৭ কোটি টাকা বেশি।  চলতি ২০১৭-১৮ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ৪ লাখ ২৬৬ কোটি টাকা।আগামী অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১ লাখ ২৫ হাজার ২৯০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়াও এবারের বাজেটে জনগণের ওপর কোনো বাড়তি করারোপ করা হবে না বলে ইতোমধ্যে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন। বাজেটে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকার মূল এডিপিসহ মোট উন্নয়ন খরচ ধরা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকা। বাকি ২ লাখ ৮৭ হাজার ১৩১ কোটি যাবে বেতন ভাতা সুদ পরিশোধসহ অন্যান্য অনুন্নয়ন খাতে।অর্থমন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রতিবারের ন্যায় এবারো ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে।

এদিন বাজেট বক্তৃতা, বাজেটের সংক্ষিপ্তসার, বার্ষিক আর্থিক বিবৃতি, সম্পূরক আর্থিক বিবৃতি, মধ্য মেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি, বিকশিত শিশু: সমৃদ্ধ বাংলাদেশ, শিশু বাজেট ২০১৮-১৯, ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রা: হালচিত্র ২০১৮, জলবায়ু সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে বাজেট প্রতিবেদন ২০১৮-১৯, জেন্ডার বাজেট প্রতিবেদন, সংযুক্ত তহবিল-প্রাপ্তি, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৮, মঞ্জুরি ও বরাদ্দের দাবিসমূহ (পরিচালন ও উন্নয়ন), বিস্তারিত বাজেট (উন্নয়ন), মধ্য মেয়াদী বাজেট কাঠামো এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের ২০১৮-১৯ অর্থবছরের বাজেট সংক্ষিপ্তসার ওয়েবসাইটে প্রকাশসহ জাতীয় সংসদ থেকে সরবরাহ করা হবে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রণীত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যাবলী-২০১৭-১৮ জাতীয় সংসদে পেশ করা হবে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের