ইজি ফ্যাশনের চেয়ারম্যানসহ তিন ভাই কারাগারে

অবশেষে সনদ জালিয়তির অভিযোগে জেলে যেতে হলো ইজি ফ্যাশনের চেয়ারম্যান, তার দুই ভাইসহ আরো ১৩ জনকে।

আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটর আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আসামিকে কারাগারে প্রেরণের ঘোষণায় বাদী পক্ষের আইনজীবি চঞ্চল স্বস্তি প্রকাশ করেন।

তিনি কালের কণ্ঠকে বলেন, কোনো অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই। যত বড় ক্ষমতাবানই হোক অন্যের ওপর জুলুম করলে তার বিচার হবেই।

এদিকে আদালতের ওপর সন্তুষ্টি প্রকাশ করে ভুক্তভোগীরা বলেন, এই জালিয়তি করে আমাদের জমি হাতিয়ে নেয়ার প্রমাণ পেয়েই আজ আদালত তাদের জেলে পাঠিয়েছে। আমাদের ঘটনা যে সত্য সেটা প্রমাণ হলো। আমরা আশা করছি এই জালিয়তির ঘটনায় সাজা দিবেন আদালত।

উল্লেখ্য, নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামের বাসিন্দাদের স্থাবর সম্পত্তির নথিপত্র জাল করে সেগুলো হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে দেশের নামকরা পোশাকের ব্র্যান্ড ইজি ফ্যাশনের সত্ত্বাধিকারী তিন ভাই আসাদ চৌধুরী, ইসহাক চৌধুরী এবং তৌহিদ চৌধুরীর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জালাল উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখিয়ে তার সই নকল করে জমি কেনাবেচার নথিপত্র তৈরি করা হয়। প্রায় প্রতিটি ক্ষেত্রেই এমন কারসাজির ঘটনা ঘটেছে। এক পক্ষকে বিক্রেতা দেখিয়ে রেজিস্ট্রিও সম্পন্ন করা হয়। আর, সবরকম প্রক্রিয়া শেষ করে সংশ্লিষ্ট জমিতে সাইনবোর্ড টানিয়ে ঘোষণা দেওয়া হয় ক্রয়সূত্রে এই জমির মালিক তিন ভাই।

সর্বশেষ চার দলিলেই হাতানো হয়েছে চার বিঘা জমি; যার বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। ইউপি সদস্য জালাল উদ্দিন এ ঘটনায় পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের