গোপন ক্যামেরায় পর্নোগ্রাফি: দক্ষিণ কোরিয়ায় নারীদের বিক্ষোভ

গোপন ক্যামেরায় পর্নোগ্রাফির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হাজার হাজার নারী বিক্ষোভ করেছে। শনিবারের ওই বিক্ষোভে কেবল নারীরাই অংশগ্রহণ করেছেন। এটি দেশটিতে নারীদের অংশগ্রহণে অন্যতম বড় বিক্ষোভ।

অপরাধীরা নারীদের অজান্তেই পাবলিক প্লেসে লুকানো ক্যামেরা দিয়ে নারীদের ছবি ধারণ করে থাকে। দক্ষিণ কোরিয়ায় পর্নোগ্রাফিক ছবি বা ভিডিও শেয়ার করা অবৈধ হলেও এগুলো অনলাইন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ সমাবেশের আয়োজকরা বলছেন, অজান্তেই পর্নোগ্রাফিক ছবি বা ভিডিওর বিষয়বস্তু হওয়ার আতঙ্কের মধ্যে বাস করতে হয় দেশটির নারীদের।

‘আমার জীবন তোমার পর্নোগ্রাফির বিষয় নয়’এমন প্ল্যাকার্ড এবং ব্যানার লিখে বিক্ষোভে অংশ নেন নারীরা। বিক্ষোভে অংশ নেয়াদের মধ্যে বেশিরভাগের বয়সই ২০ বা তার কম। সাধারণত এই বয়সের নারীরাই বেশি লুকানো ক্যামেরায় পর্নোগ্রাফির শিকার হচ্ছেন।

বিক্ষোভকারীরা এসময় যারা এ ধরনের ভিডিও বানাচ্ছে, এগুলো আপলোড করছে এবং দেখছে তাদের শাস্তির দাবি জানিয়েছে। এসময় আয়োজকদের নির্দেশ মতো মুখোশ, টুপি ও সানগ্লাস পরিহিত ছিল নারীরা।

আন্দোলনকারীরা বলছেন, প্রায় ৫৫ হাজার নারী বিক্ষোভে অংশ নিয়েছেন। যদিও পুলিশ বলছে, ২০ হাজার নারী বিক্ষোভে অংশ নিয়েছেন।

একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষার্থীদের জন্য নগ্ন হয়ে পোজ দেয়ার সময় তারই নারী সহকর্মী সেটির ভিডিও ধারণ করেন। পরে সেটি তিনি অনলাইনে ছড়িয়ে দেন। এ ঘটনায় গেলো মে মাসে ২৫ বছর ওই নারীকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এরপরই এই বিক্ষোভ শুরু হয়েছে।

বিক্ষোভকারীদের বিশ্বাস অপরাধী একজন নারী হওয়ায় পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। কিন্তু নারী ভুক্তভোগীদের ক্ষেত্রে অনেক সময়ই কেস বন্ধ করে দেয় পুলিশ। কারণ তাদের ভিডিও বিদেশি সার্ভার ব্যবহার করে আপলোড করা হয় বলে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয় না।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী পর্নোগ্রাফিক ছবি তৈরির জন্য সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা ১ কোটি ওয়ান এবং সেগুলো ব্যবসার উদ্দেশ্যে বিতরণের কারণে সর্বোচ্চ সাত বছর জেল ও ৩ কোটি ওয়ান জরিমানার বিধান রয়েছে। যদিও বিক্ষোভকারীদের দাবি, এই সাজা নিতান্তই কম।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের