খাগড়াছড়িতে জেএসএসকর্মী খুন

খাগড়াছড়িতে এবার খুন হলেন শান্তি জীবন চাকমা (৪০) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) এক কর্মী। ইউপিডিএফ কর্মী জ্ঞানেন্দু চাকমা নিহত হওয়ার তিন দিনের মাথায় প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের সর্বস্বের পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত শান্তি জীবন চাকমা একই গ্রামের রাঙ্গাচোখা চাকমার ছেলে। এ ঘটনার জন্য প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা)।
সূত্র জানায়, শান্তি জীবন চাকমা নিজের বাড়িতেই ছিলেন। সকালের দিকে তিনি ঘর থেকে বের হলে সন্ত্রাসীরা তাকে হত্যার চেষ্টা করে।সন্ত্রাসীরা তাকে হত্যার চেষ্টা করে।

তিনি পালিয়ে যাওয়ার সময় বাড়ির নিচে পাহাড়ের পাদদেশে তাকে গুলি করা হয়। পরে গলাকেটে হত্যা নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাইন্দং ইউপি চেয়ারম্যান মো. হুমায়ন কবীর জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুলি করার পর তাকে গলাকেটে হত্যা করা হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা জানান, ইউপিডিএফ (প্রসীত) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। শান্তি জীবন চাকমা জেএসএসের (এমএন লারমা) অঙ্গসংগঠন যুব সমিতির সক্রিয় সদস্য।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা জানান, এই ঘটনার সঙ্গে ইউপিডিএফ কোনোভাবেই জড়িত নয়। মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে জ্ঞানেন্দু চাকমা (৪০) নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হন। এছাড়া শুক্রবার খাগড়াছড়ি জেলা সদরে ইউপিডিএফ সমর্থিত উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনির উপর সন্ত্রীসারা হামলা করে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের