কোটি টাকা পুরস্কার পেলেন, জানেন না চঞ্চল-খুশি!

‘পুলিশ প্রোগ্রামে মাত্র একটি অভিনয় করে ১ কোটি টাকা পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি।’- ইউটিউবে এমন ক্যাপশন পড়ার পর যে কারোরই আগ্রহ তৈরি হতে পারে লিংকটিতে ক্লিক করার জন্য। কিন্তু এই ক্যাপশন কতোটা সত্য?
সোশ্যাল মিডিয়ায় নানাভাবেই তারকাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এবার এমন ক্যাপশন দেখে নিজেই অবাক হলেন অভিনেত্রী শাহনাজ খুশি। চঞ্চল-খুশি অভিনীত একটি নাটকের কিছু অংশ দিয়ে লেখা হয়েছে এমন ক্যাপশনে। ইউটিউব থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন খুশি।

অভিনেত্রী শাহনাজ খুশি বলেন, ‘এক কোটি টাকা দেখতে কেমন? ইউটিউবের সংবাদ প্রদানকারীগণ একটু বলবেন? নিউজটার স্ক্রিনশট নিয়ে পোস্ট করলাম এই জন্য যে, এই প্রোগ্রামগুলো একবার নয়, অসংখ্যবার করেছি, সে আয়োজনের সঙ্গে যুক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই আমার এবং চঞ্চলের সঙ্গে ফেসবুকে আছেন। তারা একটু জানুক আমরা কতটা কু-প্রচারের শিকার।’
গুণী এই অভিনেত্রী আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশের প্রতি অসীম শ্রদ্ধা থেকেই এই অনুষ্ঠানগুলোতে অংশ নিতে যাই। বগুড়া, নওগাঁসহ অনেক অনুষ্ঠানে একাধিকবার অংশ নিয়েছি। শুধুই তাদের শ্রদ্ধা, ভালোবাসা গায়ে মেখে ফিরে এসেছি।’
পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে শাহনাজ খুশি বলেন, ‘পুলিশ ভাইদের বলছি, সরকারের দৃষ্টিগোচর করেন, এমন মুখোরচক মিথ্যাচারগুলো।’

বিষয়টি নিয়ে রোববার বিকেলে আরটিভি অনলাইনকে শাহনাজ খুশি বলেন, ‘নিজের গাড়ী নিয়ে গিয়ে দুই দিন সময় দিয়ে অনুষ্ঠানে অংশ নিই। অথচ কেমন বিব্রতকর অবস্থা তৈরি হয় অনলাইন দুনিয়ায়। এসব কারা করেন? তাদের কী আর কোনো কাজ নাই?’

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা