বিমান বাংলাদেশে হজযাত্রীদের জন্য সুখবর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের জন্য সুখবর দিয়েছে। হজ এজেন্সিগুলোকে আগামী ১১ আগস্টের মধ্যে অবিক্রিত টিকিট কেনার সুযোগ দিয়েছে। এর ফলে হজ এজেন্সিগুলো অনেকাংশে বিমান টিকিটের সমস্যার সমাধান করতে পারবে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হজযাত্রীর অভাবে এখন পর্যন্ত বিমানের ১৬টি ফ্লাইট বাতিল হয়েছে। যে সব হজ এজেন্সি এখনও হজ টিকেট ক্রয় করেনি তাদের আগামী ১১ আগস্ট বিকেল ৫টার মধ্যে আবশ্যিকভাবে টিকেট ক্রয়ের জন্য অনুরোধ করা হলো।’

এ সময়ের পর বিমানের হজ টিকেট বিক্রয়ের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ১৪ ও ১৫ আগস্টের হজ ফ্লাইটে এখনও সব টিকেট বিক্রি হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে টিকেট ক্রয় করতে ব্যর্থ হলে সেক্ষেত্রে বিমানের পক্ষে টিকেট প্রদান করা সম্ভব হবে না এবং সে কারণে কোনও হজযাত্রীর যাত্রা ব্যাহত হলে তার সমুদয় দায়দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে।

জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ যাত্রী বহন করবে। আর সৌদি এয়ারলাইন্স বাকি যাত্রী বহন করবে।

গত ১৪ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমানের মোট ১৮৭টি ফ্লাইট সৌদি আরবে যাওয়ার কথা (ডেডিকেটেড-১৫৫ এবং শিডিউল-৩২) রয়েছে। কিন্তু পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় এরই মধ্যে ১৬টি বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর পর্যপ্ত হজযাত্রী না পেয়ে বিমানের ২৪টি হজ ফ্লাইট বাতিল করে। এতে বিমানের ৪০ কোটি টাকার রাজস্ব হারায়।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের