ব্যবস্থাপককে পিস্তল ঠেকিয়ে ব্যাংক থেকে ২৩ লাখ টাকা লুট!

রাজধানীর বাড্ডা এলাকার লিংক রোডে প্রিমিয়ার ব্যাংকের শাখায় ২৩ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে বলে আজ মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল চারটার দিকে অস্ত্রধারী এক ব্যক্তি ওই ব্যাংকের ভেতরে যান। তখন ব্যাংকে লেনদেন শেষ করে হিসাব মেলানোর কাজ চলছিল। এর মধ্যে ওই ব্যক্তি ভেতরে ঢুকে ব্যবস্থাপকের কক্ষে যান। সেখানে তাঁকে পিস্তল ঠেকিয়ে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে ভল্ট রুমে নিয়ে যান। এরপর ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ২৩ লাখ নিয়ে যান ওই ব্যক্তি।

পুলিশের বাড্ডা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) আশরাফুল করিম বলেন, ‘ব্যাংকের লোকজনের কাছ থেকে জানা গেছে ঘটনাটি এক ব্যক্তি ঘটিয়েছেন। যাওয়ার সময় ওই ব্যক্তি সিসি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে গেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তাই আশপাশের বিভিন্ন দোকানপাট ও ভবনের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছি। এ ঘটনায় বাড্ডা থানায় মামলার প্রক্রিয়া চলছে।’

তবে প্রথম আলোর পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাংকটির কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট প্রিমিয়ার ব্যাংক লিংক রোড শাখার ব্যবস্থাপক মো. ফজলুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের