মুখ খুললেন বরুণ ধাওয়ান

করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিটির মাধ্যমে বলিউডের রুপালি পর্দায় অভিষেক ঘটে বরুণ ধাওয়ানের। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। তারপর থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি বলিউডের এই তারকাকে। বলিউড কিং শাহরুখ খানের সাথে ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করেও  প্রশংসিত হয়েছেন। সেখানে তার নায়িকা ছিলেন কৃতি স্যানন। তবে এই সময়ে ক্যারিয়ারের চেয়ে বেশি আলোচিত তিনি প্রেম নিয়ে।অনেকদিন ধরেই শোনা যাচ্ছে তার প্রেম ও প্রেমিকা নিয়ে নানা কথা। এবার তিনি নিজেই ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন। প্রায় সময়ই একটি মেয়েকে সাথে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান বা পার্টিতে হাজির হতে দেখা যায় বরুণকে। মেয়েটির নাম নাতাশা দালাল। আর সেই মেয়েটিই বরুণের প্রেমিকা বলে জানালেন এ নায়ক। বরুণ বলেন, খুব ছোটবেলা থেকেই প্রণয়ের শুরু নাতাশার সঙ্গে। তিনি বলেন, আমার প্রথম প্রেম বলিউড হলেও, দ্বিতীয় প্রেম নাতাশা। আর শুধু তাই নয় নাতাশার কথাতেই বাদলাপুর, অক্টোবর ও সুঁই দাঘার মতো ছবিগুলোতে অভিনয় করতে রাজি হয়েছিলাম আমি। মুক্তির অপেক্ষায় আছে বরুণ ও আনুশকা অভিনীত ছবি ‘সুঁই দাঘা’ ছবিটি। এটি আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে। সেই ছবির একটি প্রচারণা অনুষ্ঠানেই এসব কথা জানান বরুণ।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের