কোরিয়া উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের পথে বাঁধা চীন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারো চীনের ওপর চটেছেন। তার দাবি, উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র যতটুকু এগিয়েছে চীন তা নষ্ট করতে চায়। লাগাতার কয়েকটি টুইটে ট্রাম্প আরো বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র সামরিক মহড়া বাতিল করবে না। উত্তর কোরিয়ার ক্ষোভ সত্যেও এ সামরিক মহড়া চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর একদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আমাদেরকে অবশ্যই এ সামরিক মহড়ায় অংশ নিতে হবে।

জুন মাসে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়া আর কোনো হুমকি নয়। কিন্তু উত্তর কোরিয়া পরমাণু নিষ্ক্রিয়করণের পথে অত্যন্ত ধীরগতিতে আগাচ্ছে।ট্রাম্প এর পেছনে চীনকেই দায়ী করে আসছেন।চীন বর্তমানে উত্তর কোরিয়ার একমাত্র বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র। যুক্তরাষ্ট্র মনে করে উত্তর কোরিয়ার সব ধরনের সিদ্ধান্ত গ্রহণে চীনের ব্যাপক প্রভাব রয়েছে। এ ছাড়া এ অঞ্চলে চীন হচ্ছে ওয়াশিংটনের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী। ইতিমধ্যে, দেশ দুটির মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। চীনের পণ্যের সব থেকে বড় বাজার যুক্তরাষ্ট্র।

ট্রাম্প মনে করেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এসব কারণে চীনের সঙ্গে সম্পর্ক তলানিতে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের। তাই উত্তর কোরিয়ার এ ধরনের আচরণকেও ট্রাম্প চীনের চাল মনে করছে। এর আগে চীন ডনাল্ড ট্রাম্পকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে। চীন বলেছে, ট্রাম্প শুধু সমস্যা বাড়াতেই কাজ করছে, সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের