নকল ইলিশ

বাঙালির ইলিশের প্রতি আকর্ষণ বেড়েই চলেছে। ইলিশ নামে নকল মাছেও ঝাঁপিয়ে পড়ছে ইলিশ প্রিয় বাঙালি। পদ্মা-মেঘনার ইলিশ না পেয়ে বাঙালি এখন রসনা মেটাচ্ছে নকল ইলিশে। আর ব্যবসায়ীরা বাঙালির এই ইলিশ প্রীতির সুযোগ নিয়ে একই রকম দেখতে মাছকে ইলিশ বলে বাজারে দেদারসে বিক্রি করছেন। কলকাতার সব বাজারই নকল ইলিশে সয়লাব। হাওড়ার মাছ আড়তের ব্যবসায়ীরা অভিযোগ জানিয়েছেন, কিছুদিন আগেই এক ধরনের খয়ড়া মাছকে ইলিশ বলে বিভিন্ন বাজারে বিক্রির অভিযোগ তারা পেয়েছেন।তবে এবার সুদূর দক্ষিণ আমেরিকার উরুগুয়ের সামুদ্রিক মাছকে খোকা ইলিশ হিসেবে বিক্রি করা হচ্ছে। সেই সাছ বেশ কম দামে পাওয়া যাচ্ছে বলে বাঙালি কোনও বিচার না করেই তা কিনে নিয়ে যাচ্ছেন। তবে মাছের আড়তের ব্যবসায়ীরা বলেছেন, এই সামুদ্রিক মাছের স্বাদ কোনওভাবেই ইলিশের মত নয়। তাই ক্রেতারা আদপে ঠকছেন। ইলিশ বলে যে নকল মাছকে বাজারের বিক্রি করা হচ্ছে তার নাম শ্যাড মাছ। দেখতে রূপোলি। আকৃতিতে ছোট। অনেকটা ইলিশের মতোই। পাইকারি মাছ বিক্রেতারা একে বিদেশের মাছ হিসাবে বিক্রি করলেও খুচরো ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রেই একে কম দামের খোকা ইলিশ হিসাবে বিক্রি করে দিচ্ছেন। বছর কয়েক ধরেই চলছে এই নকল ইলিশ বিক্রির রমরমা।

হওড়া পাইকারি মাছ বিক্রেতা সমিতির সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেছেন, এই মাছ আসলে দক্ষিণ আমেরিকার মাছ। বছর চারেক আসছে। আমরা মার্কেটে এটাকে চকোরি মাছ বলি। তিনি জানিয়েছেন, আমরা সাধারণ বিদেশি সামুদ্রিক মাছ হিসেবেই এই মাছ বিক্রি করি। বাইরে কে কিভাবে বিক্রি করছে তা বলা মুশকিল। তবে ইলিশের নামে শ্যাড মাছ খাওয়ানো ঘটনা অনেক পাইকারি ব্যবসায়ী জানেন বলে জানা গেছে। পাইকারি বাজার সুত্রে জানা গেছে, আগস্ট মাসের মাঝামঝি থেকেই বাজারে আসতে শুরু করে সামুদ্রিক শ্যাড মাছ। এর দাম ১২০ থেকে ২০০ রুপি প্রতি কিলো। এক মাছ ব্যবসায়ী বলেছেন, ইলিশ যতই ছোট হোক না কেন, এই দামে তা পাওয়া যায় না। কমপক্ষে ২০০ থেকে ২৫০ রুপি কেজি হয়। যদি কেউ ১৫০ রুপিতে ইলিশ বলে কোনও মাছ বিক্রি করে তাহলে নিঃসন্দেহে সেটি শ্যাড মাছ। স্বাদে এই মাছ ইলিশের ধারে কাছে নেই।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের