‘ধ্রুব মিউজিক কটেজ’ এর নতুন নিবেদন কাজী শুভ’র ‘কান্দিতে কান্দিতে’

বিনোদন প্রতিবেদক : ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হয়েছিলো সঙ্গীত শিল্পী ও সুরকার মুহাম্মদ মিলনের সুরে মিক্সড অ্যালবাম ‘মিলন এক্সক্লুসিভ’। একাধীক জনপ্রিয় সঙ্গীত শিল্পীর সমন্বয়ে পাঁচটি গান দিয়ে সাজানো হয়েছিলো অ্যালবামটি। সেই অ্যালবামের একটি গান ‘কান্দিতে কান্দিতে’। গেয়েছেন গ্রামবাংলার প্রাণের শিল্পী কাজী শুভ। এবার প্রকাশিত হলো ‘কান্দিতে কান্দিতে’ গানের ভিডিও। গানটির অডিও ভিডিও প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ডিএমএস, গত বৃহস্পতিবার তাদের ফোক গানের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজে প্রকাশ করে গানটি। প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন জনপ্রিয় গীতিকার কবির বকুল, ক্লোজআপ তারকা কিশোর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ধ্রুব গুহ এবং গানের সাথে সংশ্লিস্ট সবাই।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন মুহাম্মদ মিলন আর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।

লোকজ ঘরনার এই গানের সাথে মিল রেখে গ্রাম-বাংলার বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন তপু খান। ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন নিরব, জাফিয়া এবং আজাদ। আছে কাজী শুভর উপস্থিতিও ।

কাজী শুভ বলেন, ‘ডিএমএস এর সাথে এটা আমার প্রথম কাজ। তাই গানটির কথা, সুর এবং মিউজিকের প্রতি বিশেষ নজর দিয়েই কাজটি করেছি। আমিও আমার গায়কীর সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। গানের সাথে মিল রেখে দারুন গল্পে গানটির ভিডিও নির্মান করা হয়েছে। আশা করছি দর্শক-শ্রোাতাদের ভালো লাগবে।’

গত ১৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) এর ফোক গানের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজ’-এ অবমুক্ত করা হয় ‘কান্দিতে কান্দিতে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের