গাইবান্ধার কর্মীরহাত হাসপাতালে ৩৫ জন চোখের ছানী অপারেশন সম্পন্ন

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ নবনির্মিত নাবিক-কর্মীরহাত হাসপাতালের নতুন ভবনের অপারেশন থিয়েটারে বুধবার ৩৫ জন চোখের ছানী অপারেশন সম্পন্ন হয়েছে। চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ এম.এ. সামাদ এবং ডাঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি টিম উক্ত অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, দাতা সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক) এর অর্থায়নে সাদুল্যাপুর রোডস্থ নারায়নপুরে নব নির্মিত নাবিক-কর্মীরহাত হাসপাতালের এটাই প্রথম চক্ষু রোগীদের ছানী অপারেশন। এখন থেকে প্রতি মাসের শেষ মঙ্গলবার অপারেশন করা হবে। লেন্সসহ প্রতি রোগীর জন্য মাত্র ৪ হাজার টাকা অপারেশন ফি ধার্য করা হয়েছে। গরীব রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। উক্ত হাসপাতালে প্রতি শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চক্ষু, ডায়াবেটিক, মেডিসিন, শিশু বিভাগের রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া শনিবার ব্যতিত প্রতিদিন সাধারণ রোগীদের মাত্র ৫০ টাকায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ইসিজি, এক্সরে, রক্ত ও প্রস্রাবসহ সকল প্যাথলজিক্যাল পরীক্ষা করা হচ্ছে।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা