আফগান লীগ ছেড়ে দেশে ফিরলেন তাসকিন

প্রথমবারের মতো মাঠে গড়ানো আফগানিস্তান প্রিমিয়ার লীগে (এপিএল) ডাক পেলেন। বিসিবির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিয়ে খেলতেও গেলেন। কিন্তু একটি ম্যাচও না খেলে ফিরে আসতে হলো তাসকিন আহমেদকে। স্ত্রীর অসুস্থতার খবর শুনে তাড়াহুড়ো করে দেশে ফিরেছেন এই গতিতারকা। তাসকিনকে ভিত্তিমূল্য ৩০ হাজার ডলারে কিনে নিয়েছিল কান্দাহার নাইটস। এই দলে বাংলাদেশ থেকে ডাক পেয়েছিলেন মোহাম্মদ মিঠুন আর সৌম্য সরকারও। সৌম্য-মিঠুন বিসিবির ছাড়পত্র না পেলেও চোট কাটিয়ে ফেরা তাসকিনকে যাওয়ার অনুমতি দেয় বোর্ড। দুবাইয়ে দলের সঙ্গে অনুশীলন করেছেন তাসকিন।তিনি যাওয়ার পর দুটি ম্যাচও খেলেছে কান্দাহার। কিন্তু একটিতেও মাঠে নামানো হয়নি বাংলাদেশি পেসারকে। ওই দুই ম্যাচে হার দেখে কান্দাহার। দুবাই যাওয়ার আগে তাসকিন বলেছিলেন, যদি আমি একাদশে সুযোগ পাই তবে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব। আশা করছি এপিএল আমার আত্মবিশ্বাস ফেরানোর মঞ্চ হবে। সেই তাসকিনই দুবাই থেকে ফেরার পথে বললেন, এটা সত্য যে আমি এই টুর্নামেন্টে খেলতে চেয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাই আমাকে ফিরতে হচ্ছে। পাঁচ দলের এপিএল টুর্নামেন্টটি শুরু হয়েছে গত ৫ অক্টোবর। চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা