টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, ইয়াবা কারবারি ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন।রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ কাটাবুনিয়া ঝাউবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৬টি অস্ত্র ও প্রায় ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।নিহত দু’জন হলেন- হাসান আলী ও মো. কামাল। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এসআই রাজু আহমেদ, এএসআই মিঠুন চন্দ্র ভৌমিক ও কনস্টেবল ইব্রাহীম।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ  জানান, নিয়মিত টহল দেয়ার সময় ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ কাটাবুনিয়া ঝাউবাগান এলাকায় গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। পরে সেদিকে যেতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে পুলিশের তিনজন গুলিবিদ্ধ হন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ, অস্ত্র, গুলি ও বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, নিহতদের মরদেহ টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। নিহতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের