গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি, আটক ২

মুড়ির ট্রান্সপোর্ট ব্যবসাকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে রাজন খান নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
শনিবার বিকেলে উপজেলার এমসি বাজার (মুলাইদ) এলাকার আকলিমা ফুড প্রোডাক্টস নামের একটি মুড়ির মিলে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ফরহাদ নামে আরেক যুবক আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে আরিফ মাহমুদ ও আব্দুর রনি নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবুল কালাম গুলি লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ রাজন খান গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও তেলিহাটির তালতলি গ্রামের তারা মিয়ার ছেলে। আহত ফরহাদ মাওনা গ্রামের ফজলুল হকের ছেলে।
আল-আমিন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ছাত্রলীগের সাবেক নেতা আশরাফুল ও তার লোকজন আকলিমা ফুড প্রোডাক্টসে এসে প্রথমে কয়েকটি ফাঁকা গুলি করে। পরে দৌড়ে রাজনকে ধরে ওই মিলের ভেতরে নিয়ে পায়ে গুলি করে। ঘটনার পর আশপাশের লোকজন এসে দুজনকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তা আল হেরা মেডিকেলে নিয়ে যায়। সেখান থেকে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা বলছেন কারখানার ভেতরেই গুলির ঘটনা ঘটেছে।
এদিকে কারখানার মালিক শাহ-আলম জানান, কারখানার ভেতরে এ ঘটনা ঘটেনি। কারখানার সামনে গুলির ঘটনা ঘটেছে। কারা গুলি করেছে সেটা দেখেননি।
আল-হেরা মেডিকেল সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, আহতদের মধ্যে একজনের বাম পায়ে গুলির চিহ্ন আছে। অপর একজনের কানের পাশে ও কোমরের কাছে গুরুতর আঘাত রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, আটক দুজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের