বিমানের লন্ডন ফ্লাইটে মাতলামি, বেঁধে রাখা হল যাত্রীকে

মদ্যপান করে মধ্য আকাশে মাতলামি, যাত্রীদের গালিগালাজ এবং একজনকে মারধর করার অভিযোগ উঠেছে। এমন ঘটনা ঘটেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন টু ঢাকার ফিরতি ফ্লাইটে। ঘটনাটি ঘটেছিল চলতি মাসের ৪ জানুযারি। বিমান সূত্রে জানা গেছে, বিজি-২০২ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট হয় ঢাকায় আসছিল।

এর ভেতরেই এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানের ভিতরে মদ্যপান ওই যাত্রীকে বেঁধে রাখা হয়। শুক্রবার দিনভর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি করে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ওই যাত্রী মদপান করে মাতলামি করছিলেন।

এক পর্যায়ে তিনি বিমানের এক যাত্রীকে মাথা দিয়ে আঘাত করেন।এক পর্যায়ে তিনি বিমানের এক যাত্রীকে মাথা দিয়ে আঘাত করেন।
পরে বিমানের কেবিন ক্রু ও যাত্রীরা মিলে রশি দিয়ে তাকে সিটের সঙ্গে বেঁধে রাখে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগে মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ বলেন, ফ্লাইটটি আকাশে থাকা অবস্থায় একজন যাত্রী মদ্যপ ও অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন। তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। তাকে শান্ত ও নিবৃত করা যাচ্ছিল না।

পরে তাকে ফ্লাইটে কোনো রকম আটকে রাখা হয়। ফ্লাইট সিলেটে অবতরণ করার পর আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করা হয়। তার নাম এবং পরিচয় আমার জানা নেই। তবে দেখে ও কথা শুনে বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক মনে হয়েছে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের