অস্ট্রেলিয়ার প্রথম চালকবিহীন ট্রেন চালু

অস্ট্রেলিয়ার সিডনিতে পরীক্ষামূলক যাত্রা শুরু করল দেশটির প্রথম চালকবিহীন ট্রেন। গতকাল সোমবার ট্রেনটির পরীক্ষামূলক যাত্রা উদ্বোধন করেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান।

চালকবিহীন এই বিশেষ ট্রেনটি সিডনির উত্তর-পশ্চিমকে চ্যাটসউডের সঙ্গে যুক্ত করবে। ৩৬ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন ও চালকবিহীন ট্রেনের জন্য ৮ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের বেশি ব্যয় করেছে সরকার। পুরো রেলপথে ১৩টি স্টেশন থাকবে। নতুন রেললাইনে প্রতি ২ মিনিট পরপর ট্রেন যাওয়ার ক্ষমতা রয়েছে। তবে প্রতি চার মিনিট অন্তর চালকবিহীন ট্রেনগুলো দ্রুতগতিতে গন্তব্যে ছুটে যাবে বলে আশা করা হচ্ছে।মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান বলেন, ‘বিশেষ করে ব্যস্ত সিডনির যানজট কমাতে ও কর্মব্যস্ত মানুষের সময় বাঁচাতে ভূমিকা রাখবে নতুন মাত্রার এই ট্রেন।’ অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তা নিয়ন্ত্রক থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর আগামী এপ্রিল অথবা মে মাস নাগাদ চালকবিহীন এই নতুন ট্রেনের সেবা শুরু করার কথা রয়েছে বলে জানা গেছে।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা