আমতলীতে পাউবোর পুকুর ভরাট, চলছে বাড়ি নির্মাণের প্রস্তুতি

বরগুনার আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রায় ৫০ বছরের পুরাতন পানি উন্নয়ন বোর্ডের একটি সরকারি পুকুর ভরাট করে বাড়ি নির্মাণ করছেন মো. মজিবুর রহমান নামের কৃষি ব্যাংকের এক মাঠ পরিদর্শক। তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক আমতলী শাখায় কর্মরত আছেন। তার দাবি, ওই এলাকায় অনেকেই এভাবে দখল করে বাড়িঘর নির্মাণ করেছেন, তাই তিনিও সেভাবেই বাড়িঘর নির্মাণ করছেন। তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, মজিবুর রহমানকে লিখিতভাবে নোটিশ দেয়া সত্ত্বেও ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

সরজমিনে দেখা যায়, আমতলী পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের চাওড়া মৌজার ৯১৭ নং দাগের প্রায় ১০ শতাংশ জুড়ে একটি পুরানো পুকুর বালু দিয়ে ভরাট করে ফেলছে মজিবুর রহমান। পুকুরটি তড়িঘড়ি করে ভরাট করার পর দেয়াল নির্মাণের কাজও শুরু করেছে তিনি।

স্থানীয়দের দাবি, ওই এলাকায় শত শত মানুষ বসবাস করছে এবং নিত্য প্রয়োজনীয় কাজে পুকুরটি ব্যবহার করা প্রয়োজন। অথচ মজিবুর রহমার ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে সরকারি পুকুরটি বালু দিয়ে ভরাট করে ফেলছেন এবং সেখানে বাড়িঘর নির্মাণ শুরু করেছেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের এ বিষয়ে কার্যকরি তেমন কোন পদক্ষেপ নেই।এ ব্যাপারে মো. মজিবুর রহমান জানান, এ জমিগুলো এক সময় তাদের রেকর্ডিও সম্পত্তি ছিলো। পরে তা পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করে নেয়। তার দাবি, ওই জমি পরে পানি উন্নয়ন বোর্ডের ফেরৎ দেয়ার কথা ছিলো, তাই তারা পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করেছেন। পানি উন্নয়ন বোর্ড এখনও জমি ফেরত দেয়নি। এদিকে সরকারি পুকুর এভাবে ভরাট করা ঠিক হয়েছে কিনা জানাতে চাইলে মজিবুর রহমান বলেন, এ এলাকায় এভাবে অনেকেই বাড়িঘর করে দীর্ঘদিন বসবাস করে আসছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের আমতলী উপজেলার দায়িত্বে নিয়োজিত উপ-সহকারি প্রকৌশলী মো. আজিজুর রহমান জানান, মজিবুর রহমানকে এ ব্যাপারে লিখিতভাবে নোটিশ দেয়া হয়েছে কিন্তু তিনি কাজ বন্ধ করেননি। তিনি আরও জানান, কাজ বন্ধ না করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা