মেহেরপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের। সোমবার রাত এগারটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াপাড়া বাজারে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের দক্ষিণে স্বতন্ত্র প্রার্থী ওয়াসিম সাজ্জাদ লিখন ও উত্তরে মজিরুল ইসলাম নির্বাচন অফিস তৈরী করেন। সেখান থেকে তাদের নির্বাচনী প্রচারণা চলছে। ঘটনার সময় ১০-১৫টি মোটরসাইকেলযোগে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা আকস্মিক হামলা চালায় বলে অভিযোগ করেন সতন্ত্র প্রার্থীরা। তারা জানায়, অফিসের চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং অফিসের পোষ্টার ও চারদিক ঘিরে রাখা কাপড় ছিড়ে দেয়। এ সময় অফিসে থাকা নেতাকর্মী কয়েকজনকে চড় থাপ্পড় দিয়ে বের করে দেয়।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের এসআই হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, প্রার্থীরা লিখিত অভিযোগ দিলে ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন ও উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন বিভিন্নভাবে আমাদেরকে প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করছে। তাদের উস্কানি ও হামলার কারণে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ থাকছে না। হামলা ও ভাঙচুরকারীদের নামে থানায় মামলা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হবে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের