শাহরুখের গোপন তথ্য ফাঁস করলেন স্ত্রী গৌরী

বলিউডে দম্পতিদের মধ্যে শাহরুখ খান-গৌরীকে আদর্শ ধরা হয়। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা। তারকাদের মধ্যে এমন উদাহরণ খুব কমই আছে। বহু ঝড় আর বিপদের মধ্যেও তাদের দাম্পত্য এখনও অটুট। দুজনের প্রতি দুজনের বিশ্বাসও অনেক। শাহরুখ-গৌরীর প্রেমের কাহিনীও অনেকটা বলিউডের সিনেমার গল্পের মতোই। তাদের নিয়ে ভক্তদের মাঝেও কৌতুহলের কমতি নেই। তবে শাহরুখ বিষয়ে একটি গোপ তথ্য ফাঁস করেছেন স্ত্রী গৌরী।
সম্প্রতি ম্ম্বুইয়ের মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পৌঁছেছিলেন শাহরুখ-গৌরী। সেখানেই শাহরুখের এক বিশেষ অভ্যাসের কথা ফাঁস করে দেন শাহরুখপত্নী। গৌরীর কথায়, একজন বলে সে নাকি তিনি স্টাইল নিয়ে মাথাই ঘামান না। তবে আমি আপনাদের একটা গোপন কথা বলি, যখন কোনো পার্টিতে যাওয়ার থাকে, তখন আমি সাধারণত ২০ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাই। আর শাহরুখ রেডি হতে সময় নেন ২-৩ ঘণ্টা। গৌরী অবশ্য বলেন, আজকে আমি একটু স্পেশাল, তাই আমি ২-৩ ঘণ্টা সময় নিয়েছি। আর ও ৬ ঘণ্টা।’ এ সময় তার পাশেই দাঁড়িয়েছিলেন বলিউডের কিং খান খানিক লজ্জা পেলেও হাসি থামাতে পারেননি। স্ত্রীকে থামিয়ে দিয়ে তিনি বলেন, আমার মনে হয়, এ কারণেই আজ তোমাকে এত সুন্দর দেখাচ্ছে যে চোখ ফেরানো যাচ্ছে না।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের