নড়াইলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে মত বিনিময় সভা

নড়াইলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে মত বিনিময় সভা
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ বুধবার (৩ এপ্রিল) নড়াইলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্টিত হয়। জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ –জামান মুন্সি, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকায় দ্বন্দ্ব-সংঘাত নিরসন, অতি অল্প সময়ে ঝামেলা ছাড়াই পুলিশ ক্লিয়ারেন্স প্রদান সহ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় উপস্থিত সকলেই পুলিশ সুপার, নড়াইল ভূয়সী প্রশংসা করেন। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। সভায় দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে, দুর্নীতি প্রতিরোধে কি কি করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ ছবি সংযুক্ত

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা