টমেটোর বিচি খাছেন তো ?

টমেটো বেশ সুস্বাদু একটি খাবার। এটি পুষ্টিগুণে ভরপুর। টমেটোর মতো এর বিচিও বেশ পুষ্টিকর। এর মধ্যে রয়েছে আঁশ, ভিটামিন এ, ভিটামিন সি।

তবে অনেকে মনে করেন, টমেটোর বিচি হজম হওয়া একটু কঠিন; এটি খেলে অ্যাপেনডিসাইটিস হয়। এসব কারণে এই বিচি খাওয়া নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন।

তবে পুষ্টিবিদরা বলেন, এই বিচি সম্পূর্ণ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পাশাপাশি এটি ত্বককেও ভালো রাখে। তাই এটি খাওয়া নিরাপদ। বিভিন্ন গবেষণায় বলা হয়, টমেটোর বিচি অ্যাসপিরিনের বিকল্প হিসেবে চমৎকার।

টমেটোর বিচির কিছু গুণের কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

১. উচ্চ রক্তচাপ কমায়

টমেটোর বিচির মধ্যে রয়েছে পটাশিয়াম। এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

টমেটোর বিচি ভিটামিন সি-এর ভালো উৎস। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।

৩. কোলেস্টেরল কমায়

এই বিচির মধ্যে রয়েছে ডায়াটারি আঁশ। এটি বাজে কোলেস্টেরলকে নিষ্ক্রিয় করে। এই বিচি হার্টের স্বাস্থ্যের জন্য ভালো।

৪. হজম ভালো করে

টমেটোর বিচির মধ্যে ডায়াটারি আঁশ থাকার কারণে এটি সহজে হজম হয়। এ ছাড়া এটি হজম প্রক্রিয়াকে ভালো করতে উপকারী।

৫. ত্বক ভালো রাখে

এই বিচির মধ্যে ভিটামিন সি থাকার কারণে এটি ত্বক ভালো রাখতে সাহায্য করে এবং বলিরেখা কমায়; ত্বককে উজ্জ্বল করে।

টমেটো বিচিসহ কাঁচা খেতে পারেন বা সালাদে টমেটো ব্যবহার করতে পারেন। এ ছাড়া টমেটোর বিচি গুঁড়া করেও খাওয়া যেতে পারে। তবে যেকোনো খাবার নিয়মিত খাওয়ার আগে শরীরের অবস্থা বুঝে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো বলে মতামত দেন বিশেষজ্ঞরা।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা