‘মেকাপ ছাড়া আবার ক্যামেরার সামনে দাঁড়াবো’

বিদ্যা সিনহা মিম। দুই বাংলাতেই বেশকিছু সিনেমায় অভিনয় করে এরইমধ্যে তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা। সম্প্রতি মুম্বই গিয়েছিলেন এই তারকা। সেখানকার নামকরা ফ্যাশন হাউজ ‘ভিনয়’ এর মডেল হিসেবে ফটোসেশনে অংশ নিয়েছিলেন তিনি। গুজরাটের বেশকিছু সুন্দর লোকেশনে হয়েছে সে ফটোসেশন। গত ২৬শে জুলাই মুম্বই থেকে ঢাকায় ফিরেছেন মিম। আর ফিরেই জানালেন নতুন কয়েকটি কাজের খবর। তিনি বলেন, মুম্বইয়ের ফ্যাশন হাউজের ফটোসেশনের কাজটি দারুণ হয়েছে।

ভারতে ‘ভিনয়’ বেশ নামী একটি ফ্যাশন হাউজ। দেশে ফিরেই আদনান আল রাজীব ভাইয়ের নির্দেশনায় গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে আমি ও তাহসান ভাই (গায়ক ও অভিনেতা) মডেল হিসেবে কাজ করলাম। দারুণ হয়েছে কাজটি। আর বর্তমানে নতুন ছবি ‘পরাণ’ এর প্রস্তুতি নিচ্ছি।

আগামী সপ্তাহে এর শুটিং শুরু হবে। শুটিং হবে ময়মনসিংহে। এ ছবিতে মিমকে কেমন রূপে দর্শকরা দেখতে পাবেন জানতে চাইলে তিনি বলেন, ‘পরাণ’ ছবির নাম ভূমিকায় দর্শকরা আমাকে দেখতে পাবেন। চরিত্রটা সাদামাটা তবে বেশ চ্যালেঞ্জিং। একটি গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করবো। মেকাপ ছাড়া আবার ক্যামেরার সামনে দাঁড়াবো। পরিচালক রায়হান রাফিও তাই চেয়েছেন। আমি এর আগে গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ ছবিতেও মেকাপ ছাড়া অভিনয় করেছি। ‘পরাণ’ ছবির কাহিনীটা চমৎকার। আমার বিশ্বাস, দর্শকরা আরো একটি ভালো সিনেমা পেতে যাচ্ছে। ‘পরাণ’ ছবিতে মিমের বিপরীতে শরিফুল রাজ ও ইয়াশ রোহান অভিনয় করবেন। এদিকে সবশেষ চলতি বছর তারেক শিকদার পরিচালিত ‘দাগ হৃদয়ে’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে মিমকে।

এ ছবিতে তার নায়ক হিসেবে অভিনয় করেন বাপ্পি চৌধুরী। নতুন কাজ হিসেবে খুব শিগগিরই মুক্তি পাবে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ ছবিটি। এ ছবিতে মিমের বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে আরিফিন শুভকে। এর আগে এই জুটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ ছবিতে কাজ করেছেন। ‘সাপলুডু’ ছবিটি নিয়ে বেশ আশবাদ ব্যক্ত করে মিম বলেন, ছবিটিতে কাজ করে ভালো লেগেছে। এরমধ্যে ছবির শুটিংও শেষ করেছি। ডাবিং শেষ করেই প্রচারণায় অংশ নিবো। ছবির প্রচারণা নিয়ে আলাদা এক ধরনের পরিকল্পনা রয়েছে। এরইমধ্যে এ ছবির প্রথম লুক প্রকাশের পর সকলে বেশ পছন্দ করেছেন। সিনেমার বাইরে এরইমধ্যে দুটি ওয়েব সিরিজে কাজ করেছেন মিম। এগুলোর মধ্যে ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ পরিচালনা করেছেন অনিমেষ আইচ এবং ‘নীল দরজা’ নির্মাণ হয়েছে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায়।

মুক্তির অপেক্ষায় থাকা ‘সাপলুডু’ ছবি সম্পর্কে মিম বলেন, ছবিটির টিজার থেকে যে রকমের সাড়া পাচ্ছি, তাতে ভালো একটি সিনেমা দর্শক পাবেন বলে আমার বিশ্বাস। আর এ ছবিতে তারিক আনাম খান, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসানের মতো ভালো ভালো বেশ কজন শিল্পী কাজ করেছেন। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। মাঝে কলকাতায় ‘থাই কারি’ নামের একটি ছবিতে কাজ করেন মিম। এ ছবিতে তার বিপরীতে কলকাতার ব্যস্ত অভিনেতা সোহম অভিনয় করেছেন। ছবিটি নির্মাণ করেছেন কলকাতার অঙ্কিত আদিত্য। আর প্রযোজনা করেছে গ্রিনটাচ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড ও আদিত্য প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। সামনে ‘পরাণ’ এর শুটিং শুরু করতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। এ ছবির জন্য ময়মনসিংহে টানা শুটিং করতে হবে তাকে। আলাদা গেটআপে দর্শকরা এতে তাকে দেখতে পাবেন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি