সায়েন্সল্যাবে পুলিশের ওপর ককটেল হামলা, আহত ২

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ট্র্যাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই-এবি) শাহাবুদ্দিন (৪০) এবং ট্রাফিক কনস্টেবল আমিনুল।শনিবার রাত সাড়ে ৯টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। তবে কে কারা এ হামলা করেছে তা এখনও জানা যায়নি
আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। পরে আইজিপি জাবেদ পাটোয়ারিও ঘটনাস্থল পরিদর্শন করেন।ঘটনার পর থেকে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আপাতত ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া আরটিভি অনলাইনকে বলেন, কনস্টেবল আমিনুল হাতের আঙুলে ও এসআই শাহবুদ্দীন দুই পায়ে আঘাত পেয়েছেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের