রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন স্থগিত চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার বিকেলে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুফিয়া খাতুন এ আপিল দায়ের করেন। আগামীকাল সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে মিন্নির জামিন স্থগিতের আবেদনের ওপর শুনানি হতে পারে। এর আগে, হাইকোর্ট বেঞ্চ রুলটি যথাযথ ঘোষণা করে মিন্নিকে দেয়া জামিনের ৭ পৃষ্ঠার রায় আজ প্রকাশিত হয়েছে।

গত ২৯শে আগস্ট আয়শা সিদ্দিকা মিন্নিকে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলটি যথাযথ ঘোষণা করে রায় দেন। জামিনকালীন সময়ে তাকে তার বাবা মোজাম্মেল হকের জিম্মায় থাকার নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে গণমাধ্যমে কোনো ধরনের কথা না বলতেও নির্দেশ দেয়া হয়েছে মিন্নিকে।

মিন্নির জামিনের পর সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, মিন্নির জামিনে আমরা মর্মাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *