ফিরমিনোর ইতিহাসের দিনে লিভারপুলের টানা চার

ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। শনিবার টার্ফ মুর স্টেডিয়ামে লিভারপুলের হয়ে ৫০তম গোলের রেকর্ড করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। ম্যাচের শুরু থেকে বল লিভারপুলের দখলে থাকলেও প্রথম গোল আসে ৩৩ মিনিটে।

ইংলিশ ডিফেন্ডার আলেক্সান্ডার-আরনল্ডের ক্রসটি প্রতিপক্ষের খেলোয়াড় ক্রিস উডের গায়ে লেগে বার্নলির জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। ৩৭তম মিনিটে ফিরমিনোর পাস থেকে ডান পায়ের শটে গোল করেন সেনেগালের স্ট্রাইকার সাদিও মানে। বিরতির পর একের পর এক আক্রমণ করতে থাকে লিভারপুল। ৮০তম মিনিটে মোহাম্মদ সালাহর বাড়ানো বল ডি-বক্সের বাহির থেকে দারুণ এক শটে গোল করেন ফিরমিনো। সেই সঙ্গে প্রিমিয়ার লীগে লিভারপুলের জার্সিতে ৫০তম গোল হয়ে যায় ফিরমিনোর।

ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ৩-০ তে জয় পায় কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এই জয়ে মৌসুমের প্রথম চার ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে লিভারপুল। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান তাদের। মাত্র দুই পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান সিটি।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের