চলতি বছরের শুরুর দিকে গুঞ্জন উঠেছিল বলিউড তারকা অক্ষয় কুমারের নায়িকা হয়ে সিনেমায় অভিষেক করবেন বিশ্বসুন্দরী মানুষী ছিল্লার। সেই কথাই অবশেষে সত্যি হলো। যশ রাজ ফিল্মসের ব্যানারে অক্ষয়ের বিপরীতে বলিউডের অভিষেক করছেন মানুষী। যদিও বিষয়টি নিয়ে দুজনের কেউই এখনো মুখ খুলেননি। এদিকে বলিউডে পা রাখার ব্যাপারে মানুষী এতটাই উৎসাহিত যে, তিনি ইতোমধ্যেই প্রচুর পরিমাণে অভিনয় ও নাচের ওয়ার্কশপ করেছেন। ছবিটির কাহিনী হবে পৃথ্বিরাজ চৌহানের জীবনী নিয়ে। ছবিটি পরিচালনা করবেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। ছবিটির সাথে সম্পৃক্ত একটি সূত্র জানিয়েছেন, চলতি বছরের শেষেই শুটিং শুরু হবে ছবিটির। Post navigation ফেইসবুক আইডি নিয়ে বিপাকে বাপ্পি চৌধুরী! সরে দাঁড়ালেন পিয়া বিপাশা