যুক্তরাষ্ট্রের আগে বাহামাসে আঘাত হানবে ঘূর্ণিঝড় ডরিয়ান

ক্যাটাগরি চার মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে আটলান্টিক মহাসাগরীয় দ্বীপপুঞ্জ বাহামাসে আঘাত হানার কথা রয়েছে হারিকেন ডরিয়ানের। স্থানীয় সময় রোববার সেখানে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। এরপর এগিয়ে যাবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, ডরিয়ানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাবে বাহামাস। ঘূর্ণিঝড়টিকে ‘চরম বিপজ্জনক’ হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) এমনটা জানিয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, গ্র্যান্ড বাহামার বাসিন্দারা ঘূর্ণিঝড়টির জন্য প্রস্তুতি নিয়েছেন। ব্যবসা গুটিয়ে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য পথ থেকে নিরাপদ স্থানে সরে গেছেন।
কর্তৃপক্ষরা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছে। তবে আন্তর্জাতিক বিমানবন্দরটি রোববার পর্যন্ত খোলা থাকবে।

এদিকে, রোববার সকালে বাহামাসের গ্রেট আবাকো আইল্যান্ড থেকে ১২৫ মাইল দূরে অবস্থান করছিল ডরিয়ান। ২২৫ কিলোমিটার বেগের ঝড়ো বাতাস সৃষ্টি করে এগিয়ে যাচ্ছিল পশ্চিম দিকে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, বাহামাসে তা-ব চালিয়ে যুক্তরাষ্ট্রের উপকূলে আছড়ে পড়বে ডরিয়ান। হালকাভাবে আঘাত করবে ফ্লোরিডায়।
বাতাসের গতিবেগ বিবেচনায় সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর একটি ডরিয়ান। আবহাওয়াবিদরা জানান, ১৯৯২ সালে অঞ্চলটিতে আঘাত হেনেছিল ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড় অ্যান্ড্রিও। সেসময় ঘূর্ণিঝড়টির আঘাতে প্রাণ হারিয়েছিল ৬৫ জন। ধ্বংস হয়ে গেছিল ৬৩ হাজার বাড়িঘর। আবহাওয়াবিদরা সতর্ক করে বলছেন, অ্যান্ড্রিও’র পর ওই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে পারে ডরিয়ান।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের