বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন নচিকেতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একটি গানে কণ্ঠ দিলেন জীবনমুখী গানের শিল্পী নচিকেতা। শনিবার কোলকাতার একটি স্টুডিওতে নচিকেতা এ গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা- ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির/হাজার বছর ধরে/বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য/ উঠুক পৃথিবী জুড়ে।’ জন হাজংয়ের লেখা এ গানটির সুর করেছেন যাদু রিছিল। সংগীতায়োজনে আছেন মুশফিক লিটু। জাতির জনককে এই গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পেরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন নচিকেতা। তিনি বলেন, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গাইতে পেরে আমি গর্বিত। যার ডাকে বাঙালি জাতি একাত্তরে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। বঙ্গবন্ধুর মতো এত বড় মহান নেতার প্রতি এই গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পেরে একজন শিল্পী হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

গানটি ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সংযোজন করা হবে। এ অ্যালবামে আরো কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী, ফাহমিদা নবী ও শুভমিতা। এ ছাড়া খুব শিগগিরই কণ্ঠ দেবেন আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) এবং শালাবি (মালদ্বীপ)। মুজিব বর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামটি প্রকাশ করা হবে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের