রিফাত হত্যা মামলায় ৬ কিশোরকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার সঙ্গে জড়িত ছয় কিশোর আসামিকে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ আদেশ দিয়েছেন।
কিশোর আসামিরা হলো, রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), ওলিউল্লাহ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪) ও আরিয়ান হোসেন শ্রাবণ (১৬)। রাতুল শিকদার জয় (১৬) নামে আরও একজনকে আগেই কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। এ নিয়ে সাত কিশোরকে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হলো।
রিফাত শরীফ হত্যায় চার্জশিটভুক্ত অন্য আসামি রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুনকে (২১) আদালতে হাজিরা শেষে বেলা ১১টার দিকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।
রিফাত শরীফ হত্যা মামলার ১৪ জন আসামিকে আজ বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়েছিলো। তাদের মধ্যে আটজনকে বরগুনা জেলা কারাগার ও ছয়জনকে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী তারিখ ১৮ সেপ্টেম্বর।
রিফাত শরীফ হত্যা মামলায় ২৪ জনকে দায়ী করে চার্জশিট দাখিল করলেও নয়জন আসামি এখনও ধরা পরেনি। তারা হলেন মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), মো. মুসা (২২), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ ওরফে রায়হান (১৬), মো. নাইম (১৭), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭) ও প্রিন্স মোল্লা (১৫)।
অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের জানিয়েছেন, তিনি আরিয়ান হোসেন শ্রাবণ ও কামরুল হাসান সায়মুনের পক্ষে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী তাদের দুজনকে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে বলেছেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের