সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হলো।
সোমবার দিনগত রাতে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়।
গৃহবধূর নাম রহিমা বেগম (৫৮)। তিনি কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী। স্বামী ইয়াছিন আলীও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তিনিও গাজী মেডিকেলে ভর্তি ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাকেও বাড়িতে ফেরত দিয়েছেন চিকিৎসকরা।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল ইসলাম গৃহবধূ রহিমার স্বজনদের বরাত দিয়ে জানান, তিনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেল এক সপ্তাহ আগে সাতক্ষীরা সিবি হাসপাতালে প্রথমে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তিনদিন পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর গাজী মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।
তিনি নিহত গৃহবধূর বাড়িতে গিয়ে গাজী মেডিকেলের প্রেসক্রিপশনসহ অন্যান্য কাগজপত্র দেখে জানান, তিনি ডেঙ্গু, হাইপোথাইরোডিজম, ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে, সাতক্ষীরায় আজ মঙ্গলবার পর্যন্ত ৪৮২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছেন ৪০ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৩৪৫ জন এবং অন্যত্র রেফার করা হয়েছে আরও ৯৭ জনকে। আক্রান্তদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তারা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আবু শাহিন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের