স্বামী সংসার, সংসদ সবমিলে দম ফেলার সময় নেই নুসরাত জাহানের। এতটাই ব্যস্ত এই নায়িকা ভক্তরা ভাবছিলেন হয়তো প্রিয় অভিনেত্রীকে আর সিনেমা পর্দায় দেখাই যাবে না। তবে সব দুশ্চিন্তা পেছনে ফেলে নতুন সিনেমার শুটিং শুরু করলেন নুসরাত জাহান। সাময়িক বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন নুসরাত। ছবির নাম ‘অসুর’। পরিচালনা করেছেন পাভেল। সিনেমায় নুসরাতের সঙ্গে দেখা যাবে আরও দুই অভিনেতা আবীর চট্টোপাধ্যায় এবং জিৎ-কে। কয়েকদিন আগে সিনেমাটির ছবির শুটিং শুরু হয়েছিল। নায়িকা প্রসঙ্গে পরিচালক পাভেল বলেন, ‘নুসরাত আমার ছবিতে সারপ্রাইজ এলিমেন্ট। সাধারণত নায়িকাদের দেরি করে আসা নিয়ে আমি খুব বিরক্ত হই। তবে নুসরাত রাজনৈতিক কাজ সামলেও কোনও ঝামেলা করেনি। এত ভালো অভিনয় করছে যে, এই ছবি তার ক্যারিয়ারে মাইলফলক হবে।’ এদিকে কদিন আগেই নিজের ইনস্টাগ্রাম থেকে অভিনেতা জিতের সঙ্গে শুটের ছবি শেয়ার করেছেন নুসরাত। হ্যাশট্যাগে লিখেছেন, ‘শুট মোড’। Post navigation শবনম ফারিয়াকে বিরূপ মন্তব্য, থানায় জিডি মোদির জন্য সাপ-কুমির পাঠাতে চান পাকিস্তানি অভিনেত্রী