বাংলাদেশের ৫০ তারকার পাসপোর্টের কপি নিয়ে হুমকি

বাংলাদেশের ৫০ জন তারকাশিল্পী, কলাকুশলির পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। লন্ডনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা বলে ওই ব্যক্তি তারকাদের কাছ থেকে কাগজপত্র নিয়েছেন বলে গুলশান থানায় সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করা হয়। জানা গেছে, নিজেকে প্রবাসী বাংলাদেশি ও নাম জুবাইর বলে পরিচয় দিয়েছেন হুমকি দেওয়া সেই ব্যক্তি। জিডিতে উল্লেখ করা হয়েছে হুমকি পাওয়া শিল্পীদের তালিকায় আছেন চিত্রনায়ক ফেরদৌস, সংগীতশিল্পী ফাহমিদা নবী, আগুন, কনা, দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, ইমরান, গীতিকার কবির বকুল, অভিনেত্রী সোহানা সাবাসহ অনেকে। চিত্রনায়ক ফেরদৌস জানান, তিনি ও পূর্ণিমাসহ অন্তত ৫০ জন তারকার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে হুমকি দিচ্ছেন ওই ব্যক্তি। ব্রিটিশ এক মুঠোফোন নম্বর থেকে তাদের মুঠোফোনে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। সেসব বার্তায় ওই ব্যক্তি নিজেকে ‘জুবাইর’ বলে উল্লেখ করছেন। শিল্পীরা বলছেন, গত আগস্টে লন্ডন থেকে ওই ব্যক্তি নিজেকে প্রবাসী বাংলাদেশি পরিচয়ে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন।

ওই ব্যক্তি ফোনে তাদের জানান, লন্ডনে ‘বাংলাদেশ মেলা’ নামে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে এ বছরের ২৫শে সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। সেই উৎসবে লন্ডনের তিনটি স্থানে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এ ব্যাপারে কথা বলতে জুবাইর নামের ওই ব্যক্তি গত ৩ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা। গত ২ সেপ্টেম্বর ফোন করে তিনি জানান, ৩ সেপ্টেম্বর বিকেলের মধ্যে ঢাকা পৌঁছবেন। তারকারা যেন সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে গুলশানের হোটেল ওয়েস্টিনে উপস্থিত হন। গত মঙ্গলবার নির্ধারিত সময়ে তারকাশিল্পীরা হোটেল ওয়েস্টিনে উপস্থিত হন। এরপর সবার মুঠোফোনে হুমকি দিয়ে বার্তা পাঠান জুবাইর নামের ওই ব্যক্তি। জানা গেছে, সেই বার্তায় ওই ব্যক্তির অভিযোগ, বাংলাদেশের একজন অভিনেত্রী এবং তার ভাই প্রতারণা করে ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে তিনি অনেক শিল্পীর কাছে অভিযোগ করলেও সবাই তা এড়িয়ে গেছেন। সে কারণে শিল্পীদের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করেছেন তিনি। তিনি আরো উল্লেখ করেন, তিন দিনের মধ্যে ওই দুজনের কাছ থেকে তার পাওনা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যথায় কোনো শিল্পী যেন বাংলাদেশের বাইরে যেতে না পারেন, সে ব্যবস্থা করবেন বলে সবাইকে হুমকি দেন জুবাইর নামের ওই ব্যক্তি। এরপর মঙ্গলবার রাতেই শিল্পীদের পক্ষ থেকে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যদিও জিডির পরও হুমকি দিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের