চট্টগ্রাম টেস্ট: চালকের আসনে আফগানিস্তান

সাকিব আল হাসান পেস-স্পিনার সমালোচনায় কান দিতে চান না বলেই স্পিন নির্ভর একাদশ সাজিয়েছেন। যে একাদশে নেই কোনও পেস বোলার৷ জয়ের জন্য যা করা লাগে সেটাই করবেন অধিনায়ক। এটাই তো সত্য।

চট্টগ্রামের উইকেটও যে স্পিনারদের স্বর্গ সেটা সবারই জানা। আফগানিস্তানেরও নিশ্চয় অজানা না।

সাকিবের যা কথা তাই কাজ। বাংলাদেশ দলে কোনও পেসার না থাকলেও আফগানিস্তানের একাদশে একজন পেসার আছে। যে কি না প্রথম ওভারেই উইকেট নেন!

এক দলে সাত স্পিনার নিয়ে সহজে ঘায়েল করতে চেয়েছিলেন অনভিজ্ঞ আফগানিস্তানকে। কিন্তু দ্বিতীয় দিন শেষে যা দেখাল আফগানরা সেটা এক কথায় ভয়ানক বার্তা বাংলাদেশের জন্য। আপনার মনে এখন প্রশ্ন জাগতেই পারে, কয়দিনে শেষ হবে এই টেস্ট?

দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট দিয়ে আসে বাংলাদেশ। প্রথম ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফিরতে হয় তরুণ ওপেনার সাদমান ইসলামকে।

এরপর যেন আসা যাওয়ার খেলায় মেতে উঠে টাইগার ব্যাটসম্যানরা। উইকেটে টিকে থাকার ধৈর্যই যেন হারিয়ে ফেলেন সবাই। সাজঘরে ফিরতে পারলেই বাঁচি। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে সেটাই দেখিয়েছে দিনভর।

সাদমানের বিদায়ের পর মোহাম্মদ নবীর বলে সৌম্য সরকার বিদায় হন ১৭ রান করে। রশিদ খান বোলিং করতে এসে নিজের প্রথম ওভারেই ফেরান ৩৩ রান করা লিটন দাসকে।

ইনিংসের ৩২তম ওভারে ঘটে বড় বিপর্যয়। একই ওভারে সাকিব-মুশফিককে বিদায় করে দেন রশিদ খান।

ওভারের চতুর্থ বলে সাকিবকে ১১ রানে এলবিডব্লুর পর মুশফিককে শূন্য রানে ফেরান সময়ের সেরা এই লেগ স্পিনার।

এরপর মাহমুদুল্লাহ রিয়াদকেও ৭ রানে ফেরান রশিদ। এসব বিপর্যয় কাটাতে একাই লড়ে যাচ্ছিলেন মুমিনুল হক। সবাই যখন ব্যর্থ তখন মুমিনুলের ব্যাটে আশার আলো।

একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেন মুমিনুল। কিন্তু টিকতে পারলেন বেশিক্ষণ। আর দুই রান যোগ করেই ক্যাচ তুলে দেন মোহাম্মদ নবীর বলে।

দলীয় ১৩০ রানেই নেই ৭ উইকেট। এখান থেকে স্কোর বোর্ডে আর ষোল রান করেই ভাঙ্গে মিরাজ-মোসাদ্দেক জুটি। মিরাজকে ১১ রানে ফেরান কাইজ আহমেদ।

দিনের শেষটা খানিকক্ষণের জন্য ভরসা জাগালেন তাইজুল ইসলাম আর মোসাদ্দেক হোসেন। এই দুইজনের জুটি অপরাজিত আছে ৪৮ রানে। মোসাদ্দেক অপরাজিত আছেন ৪৪ করে আর তাইজুল আছেন ১৪ রানে।

দিন শেষে বলা যায়, নিজেদের পাতা ফাঁদেই পড়ল কি না বাংলাদেশ! এর থেকে উত্তরণের পথটাও যে খুঁজে নিতে হবে এখান থেকে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের