কোনও উইকেট না হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

আফগানিস্তানের দেয়া ৩৯৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা।

রোববার ম্যাচের চতুর্থ দিনে আফগানিস্তান ২৩ রান যোগ করে অল আউট হয়েছে। ৯০.১ ওভারে ২৬০ রান করতে সক্ষম হয় আফগানরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে সাদমান ইসলামের সঙ্গে সৌম্য সরকার ওপেন করলেও দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেছেন লিটন দাস।

ব্যাট করতে নেমে ২৭ বলে ৩ বাউন্ডারির সাহায্যে ২১ রান করেছেন সাদমান। অন্যদিকে সমান সংখ্যক বল খেলে ৯ রান করেছেন লিটন। ৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩০ রান।

এর আগে বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শুরু হয় বেলা ১১টা ৫০ মিনিটে। আর তাই লাঞ্চ বিরতি দেয়া হয় দুপুর ১টায়। এদিন চা বিরতি ৩টা ৪০ মিনিটে দেয়া হবে। এছাড়া ৫টা ৪০ মিনিটে খেলা বন্ধ হবার কথা রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান প্রথম ইনিংস: ৩৪২ ও ২৬০

বাংলাদেশ প্রথম ইনিংস: ২০৫ ও ৩০/০

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের