অজিদের জয়ের নায়ক স্মিথ

দীর্ঘ ১৮ বছরের খরা কাটালো অস্ট্রেলিয়া। রোববার ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ১৮৫ রানে হারিয়েছে অজিরা।

আগের দিনের ২ উইকেটে ১৮ রান নিয়ে পঞ্চম দিনে জয়ের জন্য ৮ উইকেটে ৩৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রায় অসম্ভব লক্ষ্যটা পাড়ি দিতে লড়াই করার চেষ্টা করেন জো ডেনলি, জেসন রয়, জনি বেয়ারস্টো, জস বাটলাররা। কিন্তু প্যাট কামিন্স, নাথান লায়ন, জস হ্যাজলউডরা বেশিক্ষণ লড়াইয়ের সুযোগ দেননি ইংলিশ ব্যাটসম্যানদের।

ডেনলি ফেরেন ৫৩ রানে। বাটলার ৩৪, জ্যাসন রয় ৩১ ও বেয়ারস্টো করেন ২৫ রান। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে ইংল্যান্ড।

প্রথম দিকের ৪ ব্যাটসম্যানকে আউট করে অস্ট্রেলিয়ার জয়ের কাজটা সহজ করেন প্যাট কামিন্স। দুটি করে উইকেট নেন হ্যাজলউড ও নাথান লায়ন।

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। তাই ওভালে শেষ ম্যাচে ইংলিশরা জিতলেও ১৮ বছর পর অ্যাশেজের শিরোপাটা থেকে যাবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছেই। ম্যাচের দুই ইনিংসে ২৯৩ (২১১+৮২) রান তুলে সেরা খেলোয়াড় হয়েছেন স্টিভ স্মিথ।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের